• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু

ফেনীতে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ফেনীতে পূর্ব বিরোধ ও নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের একাডেমি রোডস্থ ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান।

হামলায় আহতরা হলেন- একাডেমি এলাকার নুর আমিনের ছেলে রিফাত (২০), ফুলগাজীর পশ্চিম ঘনিয়ামোড়া এলাকার আবদুল্লাহ আল নোমান (২০), মকবুল আহমদ সড়কের ওমর ফারুকের ছেলে জোনায়েদ হোসেন নাহিদ (১৭), একাডেমি এলাকার মো. ইব্রাহিমের ছেলে অলি উল্লাহ নোমান (১৭) ও মিদ্দা বাড়ির নুরুল আমিনের ছেলে নুর করিম (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা পরস্পরের ওপর হামলা করে। পরে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে গুরুতর আহত আবদুল্লাহ আল নোমানকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফয়জুল কবীর বলেন, আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নোমানের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ