• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

Un24admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (২১ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন।

এতে বলা হয়, শনিবার অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের চলমান অচলাবস্থা নিরসনে আগামীকাল থেকে এমবিবিএসের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অ্যাকাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোন মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।

এ সময় আবাসন সংকট সমাধান না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অবিলম্বে বাজেটে আবাসনে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে সংকট নিরসনের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ