• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকালে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম। তিনি মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক।

ভুক্তভোগী বলেন, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ছয়জন দুর্বৃত্ত আমার পথরোধ করে। তারা আমার কাছে টাকা দাবি করে। টাকা না দিলে কোমরের বাম পাশে গুলি করে এবং আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এর পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে আমার চিকিৎসা চলছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। সহকারী উপ-পুলিশ কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ