• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

সম্পূর্ণ গাজা দখলে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজায় ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক সূত্র সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, নতুন করে এ হামলার লক্ষ্য পুরো গাজা উপত্যকার ‘দখল’ নেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড অংশ নিচ্ছে, যারা উত্তর ও দক্ষিণ গাজার স্থলভাগে কাজ করছে। এছাড়া এ অভিযানে স্থল বাহিনীকে সহযোগিতায় থাকবে ইসরায়েলের বিমান বাহিনী।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনায় সমগ্র গাজা উপত্যকার ‘দখল’ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি এ পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ প্রতিষ্ঠার কথাও রয়েছে, যা সাহায্যের ঘাঁটি হিসেবে কাজ করবে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। শনিবার থেকে উত্তরে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। হামলার ফলে এটি পরিষেবার বাইরে থাকার বেঁচে থাকার সম্ভাবনা কমে আসছে।

তিনি সতর্ক করে বলেন, এর ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ