• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

জাতিসংঘ মহাসচিব ও শাহবাজ শরীফের ফোনালাপ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে এটি ছিল দুই নেতার দ্বিতীয় ফোনালাপ। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রধানমন্ত্রী শাহবাজ জাতিসংঘ মহাসচিবের ধারাবাহিক সম্পৃক্ততা ও যোগাযোগ প্রচেষ্টার প্রশংসা করেন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান ও সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তার ওপর তার গুরুত্বারোপকে স্বাগত জানান।

ফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন এবং উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত এখনও পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি, তবুও উসকানিমূলক ভাষণ ও যুদ্ধোন্মাদনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে—এমন পরিস্থিতিতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ