• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বিশ্ব ইজতেমায় নিরাপত্তার ঝুঁকি নেই: র‌্যাব

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বিশ্ব ইজতেমা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই।

বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় র‍্যাব কন্ট্রোল রুমে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‌ইজতেমা নিয়ে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। এজন্য অনলাইনেও নজরদারি রাখা হয়েছে। আর ইজতেমার দুই পক্ষ (সাদপন্থী ও জোবায়েরপন্থী) নিয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এটা নিয়ে মুরুব্বিদের (প্রবীণ) সঙ্গে কথা বলা হয়েছে।

তিনি বলেন, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু নষ্ট করে (অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন), তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ