• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলো ২ আসামি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ চট্টগ্রাম আদালত ভবনে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি। এদের মধ্যে ইকবাল হোসেন ইমন হত্যা ও আরেকজন আনোয়ার হোসেন মাদক আইনের মামলার আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার গণমাধ্যম মো. রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই আসামির মধ্যে ইকবাল হোসেন ইমন লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার হোসেন সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মামলায় হাজিরার নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিলো। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় সুযোগ বুঝে দুই আসামি পালিয়ে যান।

এ ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ