• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

ঢাকার গ্রাহকের ৩ কোটি ৬০ লক্ষ টাকা দাবী পরিশোধ ন্যাশনাল লাইফের

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ৩ কোটি ৬০ লক্ষ টাকার বীমা দাবী পরিশোধ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) কোম্পানীর প্রধান কার্যালয়ে ঢাকা এরিয়া, মতিঝিলের উদ্যোগে আয়োজিত বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বীমা দাবীর চেক হস্তান্তর করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন বীমা একটি সেবামূলক পেশা। বীমার মাধ্যমে বাধ্যর্কজনিত সময়ে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয় ও অকাল মৃত্যুতে পরিবারকে আর্থিক নিরাপত্তা দেয়া হয়। এক সময় মানুষ বীমার প্রতি অনাগ্রহী ছিলেন। এখন মানুষ বীমার প্রতি আগ্রহী হয়ে উঠছে।

তিনি আরো বলেন ২০২৪ সালে ন্যাশনাল লাইফ ১২০৮ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে। ন্যাশনাল লাইফের দাবী পেতে গ্রাহককে হয়রানীর শিকার হতে হয়না। আমরা ১ ঘন্টার মধ্যে দাবী পরিশোধ করি এবং প্রয়োজনে মানুষের বাড়ি গিয়ে টাকা পৌঁছে দেই।

কোম্পানীর ঢাকা এরিয়া, মতিঝিলের উন্নয়ন প্রধান মনির আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, তাকাফুল কেন্দ্রিয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও জোন প্রধানবৃন্দ।

অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রায় ৬০০ উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ