• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

ঢাকা-৫ আসনের সাবেক এমপি গ্রেফতার

Un24admin
আপডেটঃ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকা- ৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

২০২০ সালের ১৭ অক্টোবর ঢাকা-৫ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন কাজী মনিরুল ইসলাম মনু।

একাদশ সংসদের সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য ওই আসনে উপনির্বাচন হয়েছিল। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে কাজী মনিরুলকে আর মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ