• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিআইএ’র নব-নির্বাচিত প্রেসিডেন্ট হলেন সাঈদ আহমেদ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র ২০২৫-২০২৬ সালের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১২ ভোট পেয়ে বিজয়ী হন। এই পদের প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট। বিআইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের মতো কোম্পানিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।

তিনি আহমেদ শিপিং লাইনস, আহমেদ ইনল্যান্ড শিপিং এজেন্সি, এ কে ইন্টারন্যাশনাল এবং আহমেদ এয়ারওয়েজ সার্ভিসেসের স্বত্বাধিকারী। তিনি পদ্মা ব্যাংক লিমিটেডের (প্রাক্তন ফারমার্স ব্যাংক লিমিটেড) প্রাক্তন ইসি চেয়ারম্যান এবং স্পন্সর শেয়ারহোল্ডার। সাঈদ আহমেদ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথেও জড়িত রয়েছেন সাঈদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ