• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীর বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স সুপারভাইজরি বোর্ড সভা অনুষ্ঠিত অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর

ছাত্রলীগের মিছিলের বিপরীতে পাল্টা মিছিল ছাত্রদলের

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ছাত্রলীগের মিছিলের বিপরীতে পাল্টা মিছিল ছাত্রদলের
ছাত্রলীগের মিছিলের বিপরীতে পাল্টা মিছিল ছাত্রদলের

আনলিমিটেড নিউজ ডেস্কঃ হঠাৎ নিষিদ্ধ ঘষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগের ব্যানারে নেতাকর্মীরা। এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করে জেলা ছাত্রদল।

শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিলটি করে।

এসময় ছাত্রলীগের জন্মদিনের শুভেচ্ছা, শেখ হাসিনা ফিরবে দেশে ও সাবেক গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির স্লোগান দেয় মিছিলকারীরা।

এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। রাত ১১টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ