মধ্যরাতে চট্টগ্রামের উত্তর কাট্টলীতে ভয়াবহ আগুন
আনলিমিটেড নিউজ ডেস্কঃ চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।
জানা গেছে, ঘটনাস্থলে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ আছে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কিংবা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।