• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রাজবাড়ীতে জেলেদের মাঝে গরু বিতরণ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় ইলিশ আহরণকারী জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে কালুখালী উপজেলা পরিষষদ চত্বরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় এ গরু বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লা আল মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।

উপজেলার রতনদিয়া, কালিকাপুর ও সাওরাইল ইউনিয়নের মোট ৩২ জন প্রান্তিক জেলেদের মাঝে এ গরু বিতরণ করা হয়। তাদের মধ্যে রতনদিয়া ইউনিয়নে ২১ জন, কালিকাপুর ইউনিয়নে সাতজন ও সাওরাইল ইউনিয়নে চারজন জেলে রয়েছেন।

এ সময় বক্তারা বলেন, নভেম্বর মাসে নদীতে মাছ ধরা বন্ধ থাকে। এছাড়া বছরের নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা ধরা বন্ধ থাকে। জেলেরা যাতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন এ কারণে তাদেরকে বকনা বাছুর বিতরণ করা হচ্ছে। জেলায় মৎস্য শিকারের সঙ্গে জড়িতদের তালিকা করা হয়েছে। আজ কালুখালী উপজেলায় ৩২ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য উপজেলাগুলোতে এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ