• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন নেপালে হড়পা বানে নিহত বেড়ে ৯৫ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নাটোরে ট্রাক খাদে পড়ে চালক নিহত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নাটোর সদর উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার।

সোমবার রাতে সদর উপজেলার ডালসড়ক এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম ফয়সাল ইসলাম সেলিম। তিনি ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা।

জানা যায়, সোমবার রাতে মালবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে নাটোর ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক এবং হেলপার আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক চালক ফয়সাল ইসলাম সেলিমকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ