• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের রাজধানীর বেইলি রোডে বসছে ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফল মেলা ২০২৬’ আইডিআর এর নবনিযুক্ত চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা আইডিআরএ নবনিযুক্ত চেয়ারম্যানকে জেনিথ ইসলামী লাইফের শুভেচ্ছা বীমা অফিসের নতুন সূচি: চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

দেশের ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএফআইইউ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।

নির্দেশনার আওতায় লেনদেন স্থগিত করা হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, সূচনা ফাউন্ডেশন মানসিক অক্ষমতা, স্নায়বিক অক্ষমতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে কাজ করে। পুতুল ফাউন্ডেশনটির ট্রাস্টি। এ ছাড়া মুজহারুল মান্নান ও জয়ন বারী রিজভী নামে আরও দুজন ট্রাস্টি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ