• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

শাহজাহান ওমরকে জেলহাজতে প্রেরণ

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
শাহজাহান ওমরকে জেলহাজতে প্রেরণ
শাহজাহান ওমরকে জেলহাজতে প্রেরণ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাঁঠালিয়া বিএনপি অফিস ভাঙচুর মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে আটক করে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ।

পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এরপূর্বে উপজেলার উত্তর পিংড়ি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শাহজাহান ওমরের গাড়ির বহরে হামলা হালিয়ে ভাংচুর করলে চালক আহত হয়েছে। এ ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় আসেন।

রাজাপুর থানা পুলিশ শাহজাহান ওমরকে পুলিশ হেফাজতে রাখে। পরে তাকে কাঁঠালিয়া উপজেলায় বিএনপি অফিসে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

কাঁঠালিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পুলিশ শাহজাহান ওমরকে সোপর্দ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

এদিকে, শাহজাহান ওমরকে আদালতে আনলে সেখানে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ