• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ মনোহরদীতে নাতির বিরুদ্ধে দাদার অদ্ভুত মাইকিং, এলাকাজুড়ে তোলপাড় মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা
ঘুরতে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার যুবদল নেতা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বরিশাল নগরীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইমরান আলী শোভন (৩৩) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমরান ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) নগরীর রূপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তিনি রুপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বন্ধুর সঙ্গে নগরীর নতুন হাউজিং এলাকায় ঘুরতে আসেন কাউনিয়া এলাকার এক তরুণী। তাদের দুজনকে রুপাতলী থেকে জিম্মি করেন যুবদল নেতা ইরমান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। এ ছাড়া তাকে বেধড়ক পেটান ইরমানের চারজন সহযোগী।

পুলিশ আরও জানায়, বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ