• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

২০ বছর পর বিবাদ মিটল ইমরান-মল্লিকার

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ প্রথম ছবি ‘মার্ডার’ মুক্তি পাওয়ার দুই বছরের মধ্যে ‘সিরিয়াল কিসার’ হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন বলি অভিনেতা ইমরান হাশমি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি প্রায় হইচই ফেলে দেয় সেই সময়। সে ছবিতে প্রচুর যৌন অনুষঙ্গ এবং মুহুর্মুহু চুম্বনের দৃশ্য ছিল ইমরান ও মল্লিকা শেরাওয়াতের। পর্দায় তাদের রসায়ন নিয়ে বিস্তর কথা হয়।

যদিও পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তার প্রথম ছবির অভিনেত্রীকে নিয়ে ভালমন্দ কথা বলেন ইমরান। অভিনেতা বলেন, মল্লিকার সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা। শুধু তা-ই নয়, মল্লিকার হলিউড সফর নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেতা। তারপর থেকেই নাকি কথা বন্ধ দুই তারকার।

২০০৪ থেকে ২০২৪ মাঝে কেটে গিয়েছে কুড়ি বছর। সে ভাবে একসঙ্গে দেখা যায়নি তাদের। প্রথম ছবির পর থেকে শুধুই তিক্ততা। করণ জোহরের শোয়ে এসে মল্লিকাকে ‘ব্যাড কিসসার’-এর তকমা দেন ইমরান। এমনকি, মল্লিকাকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপও করেন। পরে করণের শোয়ে এসে মল্লিকাও পাল্টা জবাব দেন। ইমরানকে আক্রমণ করে বলেন, ‘হিস্‌স্‌’ ছবির সাপটাও ওর থেকে ভাল চুমু খায়।

এ বার বলিউড ঘনিষ্ঠ প্রযোজক আনন্দ পণ্ডিতের মেয়ের বিয়েতে ফের মুখোমুখি তারা। গোলাপি গাউন পরেছিলেন মল্লিকা। কালো শুট ইমরানের। অভিনেত্রীকে দেখা মাত্রই এগিয়ে যান ইমরান। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দেন তারা। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরায় ছবি তোলেন ইমরান। পরে আবার একান্তে মল্লিকার সঙ্গে কথা বলেন এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ