• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

১০ টাকায় মিলছে তেল-খেজুর-ছোলাসহ ৭ পণ্য

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
১০ টাকায় মিলছে তেল-খেজুর-ছোলাসহ ৭ পণ্য
১০ টাকায় মিলছে তেল-খেজুর-ছোলাসহ ৭ পণ্য

আনলিমিটেড নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নামমাত্র ১০ টাকায় ইফতারির সাতটি পণ্য বিক্রি করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকাল থেকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। স্থানীয় তারুণ্যের সরাইল নামে একটি সেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রম এ বাজারের আয়োজন করে।

১০ টাকায় প্রতিজন পাচ্ছেন, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি ছানা বুট, দুই কেজি আলু, এক কেজি মুড়ি ও আধা কেজি খেঁজুর।

এসময় সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন- সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, পুবের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া প্রমুখ।

পণ্য কিনতে আসা রশিদা বেগম বলেন, ১০ টাকায় এতো রকমের ইফতার সামগ্রী পাওয়া যাবে তা ভাবতে পারিনি। আমরা খুবই আনন্দিত। আয়োজকদের আল্লাহ যেন ভালো রাখেন।

আব্দুল হাকিম নামে আরেক ক্রেতা বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। প্রতিদিন যা আয় হয় সংসার চালাতেই অনেক কষ্ট। আজকে এতোকিছু মাত্র ১০ টাকায় পেয়ে খুবই ভালো লাগছে।

তারুণ্যের সরাইলের সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি জানান, আমরা এবার ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি, তাই আমাদের পণ্য সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ