• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

হ্যাকিংয়ের জন্য ইরানকে দায়ী করল ট্রাম্পের প্রচারশিবির

Un24admin
আপডেটঃ : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
হ্যাকিংয়ের জন্য ইরানকে দায়ী করল ট্রাম্পের প্রচারশিবির
হ্যাকিংয়ের জন্য ইরানকে দায়ী করল ট্রাম্পের প্রচারশিবির

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এরই মধ্যে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ও জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।

শনিবার ট্রাম্পের প্রচারশিবির জানিয়েছে, তাদের প্রচারশিবিরের অভ্যন্তরীণ কিছু তথ্য হ্যাকিংয়ের কবলে পড়েছে। ট্রাম্প শিবির জানিয়েছে, এ হ্যাকিংয়ের পেছনে রয়েছে ইরান।

যদিও এ অভিযোগের পক্ষে সরাসরি কোনো তথ্যপ্রমাণ দেয়নি ট্রাম্পের প্রচারশিবির। তবে অতীতের বিরোধের কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকেই তারা বেনামি একটি উৎস থেকে ই-মেইল পেতে শুরু করে। এসব ই-মেইলে ট্রাম্পের প্রচারশিবিরের কার্যক্রমের অভ্যন্তরীণ ও প্রকৃত কিছু তথ্য ছিল। এর পরেই তারা (ট্রাম্পের প্রচারশিবির) বুঝতে পারে যে হ্যাকিংয়ের শিকার হয়েছে। এমনকি অজ্ঞাত উৎস থেকে পাওয়া ই-মেইলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট (রানিং মেট) পদপ্রার্থী জেডি ভ্যান্সের সম্ভাব্য দুর্বলতা নিয়েও তথ্য ছিল বলে জানা গেছে।

এই নিয়ে ট্রাম্পের প্রচারশিবিরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, এর মধ্য দিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার ও মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে।

যদিও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাদের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয় নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জাতিসংঘের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে জাতিসংঘে ইরানের মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। কখনোই এতে হস্তক্ষেপ করে না ইরান। এগুলোর সঙ্গে কোনভাবেই যুক্ত নয় ইরান।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। ২০২০ সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। তখন থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে দুই পক্ষের মধ্যে। এমনকি ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রের নাম সরিয়ে নিয়েছিল ট্রাম্প।

গত জুলাইয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার কবলে পড়েছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে ওই সন্দেহভাজন হামলাকারীর কোন সম্পর্ক আছে কিনা তা এখনও জানা যায় নি। এমনকি এই হামলার পেছনে কোনো তথ্যপ্রমাণ সেইভাবে পাওয়া যায় নি। যদিও বরাবরই এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করে আসছে ট্রাম্পের নিরাপত্তা শিবির। যদিও অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ