• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: হোয়াইট হাউস

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: হোয়াইট হাউস
হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: হোয়াইট হাউস

আনলিমিটেড আন্তর্জাতিক ডেস্কঃ ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। রাজনৈতিক এ পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে গুঞ্জন উঠলেও বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই।

মঙ্গলবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।

গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, ‘তার পদচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে। তিনি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন, তাহলে ক্ষমতায় থাকতে পারতেন।’

এ বিষয়ে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।’

হোয়াইট হাউস আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থানও ঠিক তেমনই।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধ্য ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। পরে অনেক মন্ত্র, এমপি ও নেতারা দেশ ছাড়েন। এছাড়া অনেক নেতা আত্মগোপনে রয়েছেন।

এরপর গত ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ