• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৬ মে, ২০২৪
হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত
হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত

আনলিমিটেড ডেস্ক নিউজঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় গাজা সংলগ্ন কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

সোমবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, দক্ষিণ গাজার রাফাহ ক্রসিংয়ের কাছের একটি এলাকা থেকে ১০টি রকেট হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে তিন সেনা নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন আহত হয়েছেন।

আইডিএফ আরও বলেছে, একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।

গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর অন্যতম করিডর এই কেরাম শালোম ক্রসিং। গাজায় সাত মাস ধরে ইসরায়েলি আগ্রাসনের মধ্যে গাজার অসহায় ও দুর্গত মানুষকে খাদ্য ও চিকিৎসা সামগ্রীসহ মানবিক সহায়তা দেওয়ার জন্যেএই ক্রসিংটি ব্যবহৃত হয়ে আসছিল।

এটি বন্ধের ফলে গাজার মানবিক সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মিশরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি ও হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির বিষয়ে কায়রোতে গত দুই দিন ধরে চলছে আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ