• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান

হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় বাইকচালক নিহত

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ রাজধানীর হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মো. শাহিন নামে এক তরুণ বাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আজিম আহত হয়েছেন।

আজ শুক্রবার এ ঘটনা ঘটে।

নিহত শাহিনের বন্ধু শাওন বলেন, শাহীন ও আজিম সকালে বাইক নিয়ে তারা ঘুরতে বের হয়। হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে প্রাইভেটকারের ধাক্কায় দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা ঘোষণা করেন।

আহত আজিম বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ