• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি ব্রাজিলের

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৪ জুন, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ দুর্দান্ত এক পাল্টা আক্রমণে এগিয়ে গেল মরক্কো। সেই ধাক্কা্ সামলে নিয়ে পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নিল না ব্রাজিল। অল্প সময়ের ব্যবধানে অসাধারণ দুটি গোলে রোমাঞ্চকর এক লড়াইয়ের সম্ভাবনা জাগল। তবে শেষ পর্যন্ত মাঠে লড়াই করেও গোল পেল না দুই দল।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোরে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শুরুর ম্যাচে মরক্কোর গোলে পিছিয়ে পড়ে কিছুটা অগোছালো হয়ে পড়েছিল ব্রাজিল। তবে দলকে ম্যাচে ফেরালেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে মরক্কোর বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠান ব্রাজিল তারকা। তার এই গোলেই ম্যাচে সমতায় ফেরে সেলেসাওরা।

ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করেছিল মরক্কো। ৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণে উঠে ব্রাজিলের বক্সে শট নেন তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই, তবে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্লকে দলকে রক্ষা করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে এগিয়ে যায় মরক্কো, স্কোরলাইন হয় ১-০। তবে সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি।

৩২তম মিনিটে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ গতির শটে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এটি তার ব্রাজিলের জার্সিতে ৫০তম আন্তর্জাতিক ম্যাচ এবং গুরুত্বপূর্ণ এক মুহূর্তে আসে সমতা ফেরানোর গোলটি।

এই গোলের পর ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১, আর মেটলাইফ স্টেডিয়ামে আবারও জমে ওঠে উত্তেজনা।

মরক্কো একাদশ: ইয়াসিন বোনু (গোলকিপার), আশরাফ হাকিমি, ইসা দিওপ, চাদি রিয়াদ, নুসাইর মাজরাউই, আমরাবাত, নেইল আইনাউই, আজেদিনে ওনাহি, ব্রাহিম দিয়াজ, ইসমাইল সাইবারি, বিলাল খান্নাউস।

ব্রাজিলের একাদশ: আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ