• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

স্বামী-সন্তান নিয়ে বিলাসবহুল বাড়ি ছাড়লেন প্রিয়াঙ্কা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১৬৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি কিনে মনের মতো করে সাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার স্বামী-সন্তান নিয়ে সেই বাড়ি থেকেই বেরিয়ে যেতে হলো প্রিয়াঙ্কাকে। এমনকি বাড়িটি ভাড়াও দিতে পারছেন না তিনি।
জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন তারা। তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

পানির কারণে না কি তাদের বাংলোর ক্ষতি আটকানো যাচ্ছে না। তাদের বাড়িতে ছত্রাকের আক্রমণ ঘটে। এই ঘটনার পরেই দম্পতি তাদের মেয়ে মালতি মারির সঙ্গে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হয়েছেন, এখন তাদের বিলাসবহুল বাড়িতে সমস্যাগুলোর সমাধানে মেরামতের কাজ করা হচ্ছে।

২০২৩ সালের মে মাসে বাড়ি বিক্রেতার বিরুদ্ধে একটি মামলা করেন প্রিয়াঙ্কা ও নিক। সেই মামলায় উল্লেখ করা হয়েছে, বাড়ির পুল কেনার পর খারাপ ওয়াটারপ্রুফিংয়ের মতো বিষয়গুলো অসুবিধার কারণ হয়ে ওঠে। সেখান থেকেই ছত্রাক ও দূষণ সম্পর্কিত বিষয়গুল নিয়ে সমস্যা তৈরি হতে থাকে।

এছাড়া ডেকে একটি পানির লিকেজও দেখা যায়, যা বাড়ির ভেতরের কিছু অংশকে ক্ষতিগ্রস্ত করে। অভিযোগে আরো বলা হয়েছে, এটি আসলে বসবাসের অযোগ্য বাড়ি।

মামলায় আরো বলা হয়েছে, এই সমস্যা আগে থেকে না জানানোর কারণে যথেষ্ট এবং উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আর এসব কারণে বাড়ির ক্রয়-বিক্রয় বাতিল করা প্রয়োজন। বিকল্প হিসেবে, ভুক্তভোগীদের মেরামতের সমস্ত খরচের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মামলার আসামিদের আচরণের কারণে ব্যবহৃত ক্ষতি এবং অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

ঐ বাড়ির সমস্যা মেরামত করতে ১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে এবং সাধারণ ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।

আপাতত বাড়িটি ছেড়ে অন্যত্রই রয়েছেন নিক-প্রিয়াঙ্কা। তারা কবে ফিরবেন তা জানা যায়নি। এই বিলাসবহুল বাড়িটি ভাড়াও দেওয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ