• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সেপ্টেম্বর-অক্টোবরে দুর্ভিক্ষের আশঙ্কা রিজভীর

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
ক্ষমতার তক্তপোশ যে কোনো মূহূর্তে উল্টে যাবে: রিজভী
ক্ষমতার তক্তপোশ যে কোনো মূহূর্তে উল্টে যাবে: রিজভী

আনলিমিটেড নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা চলছে। তিনি বলেন, এটা শুধু মুখের কথা নয়; সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কি না এটা এখন মানুষের মনে মনে। যদি আমরা দুর্ভিক্ষের আলামত দেখতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না।

শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে জিয়া পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে এসব কথা বলেন তিনি। ব্নিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগ মুক্তি কামনায় এসব জায়নামাজ বিতরণ করা হয়।

রিজভী বলেন, আজ প্রায় অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। তখন কিন্তু কেউই রেহাই পাবে না; হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা।

তিনি আরও বলেন, আমরা (বিএনপি) বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি। মানবিক, সাম্য, ন্যায় বিচারের জন্য লড়াই করছি। আইনের শাসনের জন্য লড়াই করছি, যার জন্য দরকার খাঁটি গণতন্ত্র। এটা বৃহত্তর আদর্শের লড়াই যেখানে জনগণের মালিকানা জনগণ ফিরে পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ