• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

সিলিং ফ্যানে ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃঃ পটুয়াখালীতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সরোয়ার তালুকদার (৩২) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব হেতালিয়া বাঁধঘাটসংলগ্ন টেঙ্গাতলা এলাকায় নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ।

জানা যায়, নিহত সরোয়ার তালুকদার পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি টেঙ্গাতলা মরহুম আলতাফ তালুকদার ও হোসনে আরা বেগমের ছেলে। সরোয়ার পেশায় ব্যবসায়ী ছিলেন। শনিবার বিকেলে সরোয়ারের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে সদর থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ রাতে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, দুপুরে ফুপুর বাড়িতে খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান সরোয়ার। সন্ধ্যা ৭টার দিকে চাচাতো বোন মাহিনুর তাকে অনেক ডাকাডাকির পরে কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজনকে জানান। এ সময় সরোয়ারের চাচা ইউনুস তালুকদার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বিছানার ওপর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন এবং পুলিশে খবর দেন।

এ দিকে নিহতের ফুপাতো বোন লুৎফা বেগম বলেন, ঘটনার পরে ঘরে ঢুকে মাঝখানের দরজা ও দুটো জানালা নিচের দিকে ভাঙা দেখতে পেয়েছি আমরা। সমানের দরজাও সামান্য ধাক্কাতেই খুলে গেছে। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জাকারিয়া জানান, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি বিষয়টির সঠিক তদন্তে জন্য।

পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ডিবি ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ