• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতা, আহত ৮

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা আবু সাঈদ (৫০) নামে জামায়াতের এক নেতা। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (১৯ জুলাই) ভোররাত ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত মাওলানা আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলার জামায়াতে ইসলামীর আমির ছিলেন।

দলীয়ভাবে জানা গেছে, মাওলানা আবু সাঈদসহ নেতাকর্মীরা মাইক্রোবাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন, আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ