• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক নিহত

Un24admin
আপডেটঃ : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ ভূইয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার কোড্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন।

এই দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক জিয়াউর রহমান (৩৮)সহ আরও ৪ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা যায়, বিকালে একটি সভা শেষে আবুল কালাম আজাদ প্রশিক্ষক জিয়াউর রহমানকে সাথে নিয়ে আখাউড়ায় যান। সেখান থেকে রাতে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথিমধ্যে কোড্ডায় তিতাস নদীর সেতুর আগে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনসহ ৫ জন আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ ভূইয়াকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা দুটি আটক করা হয়েছে। দুই চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ