• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

সংগঠনের নাম ভাঙিয়ে বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই: ছাত্রলীগ সভাপতি

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
সংগঠনের নাম ভাঙিয়ে বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই: ছাত্রলীগ সভাপতি
সংগঠনের নাম ভাঙিয়ে বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই: ছাত্রলীগ সভাপতি

আনলিমিটেড নিউজঃ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। শুদ্ধি অভিযান চালিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ টেনে ছাত্রলীগ সভাপতি বলেন, ছাত্রলীগ সব সময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সাংবাদিকরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন সেই বিষয়ে আমরা শতভাগ দায়বদ্ধ থাকবো। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজমের স্বাধীনতায় ছাত্রলীগের ভূমিকা আগামীতেও অক্ষুণ্ন থাকবে।

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সব কমিটির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমরা অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন ও কর্মিসভা করছি। তিতুমীর কলেজেও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে। সম্মেলনের তারিখ দ্রুত ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ