• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস আজ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় ডেস্ক রিপোর্টঃ তৎকালীন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাযজ্ঞের ১৭ বছর পূর্তি আজ, শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দিবস। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে বিপথগামী সদস্যরা কিছু দাবি-দাওয়া আদায়ের নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে তা-ব চালায়।

ওই দু’দিনে তৎকালীন বিডিআরের মহাপরিচালকসহ (ডিজি) ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশু ছাড়াও আরও ১৭ জনকে হত্যা করে বিদ্রোহীরা। দীর্ঘ ১৭ বছরেও ওই নির্মম হত্যাকা-ের শোক কাটিয়ে উঠতে পারেননি নিহতদের স্বজনরা। শোকাবহ এ ঘটনায় নিহতদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে সংশ্লিস্টরা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সেই রক্তাক্ত ঘটনার স্মৃতি আজও জাতিকে ব্যথিত করে। সেদিন দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছিল, যা ছিল এক অকল্পনীয় ট্র্যাজেডি। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও এই ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি আজও বিচারিক প্রক্রিয়ার জটিলতায় আটকে আছে। দীর্ঘ বিচার ও আপিল প্রক্রিয়ায় আসামি এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোকে চরম ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর জানিয়েছেন, এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে। এই তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় মোট আসামির সংখ্যা প্রায় সাড়ে আটশ। এখন পর্যন্ত ১২০০ সাক্ষীর মধ্যে ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতেই এসব হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, পিলখানা হত্যাকা-ের মূল মামলার বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে কয়েকটি ধাপ পার করেছে। ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদ-, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদ- এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদ- বহাল রাখেন এবং ১৮৫ জনকে যাবজ্জীবন ও ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন। সেই রায়ে খালাস পান ২৮৩ জন। তবে বিস্ফোরক মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এই মামলার কয়েকশ আসামি জামিন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ