• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার ফুটবল জাদুকর লিওনেল মেসির জন্মদিন আজ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট লড়াইয়ে টিকে রইলো ক্রোয়েশিয়া মার্কেন্টাইল ইসলামী লাইফের চট্টগ্রামে মেজবানী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

শীতলক্ষ্যায় গোসলে নামার পর কিশোরের ভাগ্যে..

Un24admin
আপডেটঃ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত ওই কিশোরের নাম আপন হাসান (১৩)।

শনিবার (৫ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।

জানা যায়, নিহত আপন হাসান কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণ খলাপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে কালীগঞ্জের শাহ সিমেন্ট ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায় আপন। একপর্যায়ে ফুটবল তুলতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি বাড়িতে জানালে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল এসে বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে তারা নিখোঁজের খবর পান। তবে স্থানীয় স্টেশনে ডুবুরি দল না থাকায় দ্রুত ঢাকা হেড অফিসের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিসে যোগাযোগ করে ডুবুরি দল পাঠানো হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত্য কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ