• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : বুধবার, ১১ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে শরীয়তপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানীর একক বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক হাবিবুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল-আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ইসলামী বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল এবং পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক কে এম বিল্লাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন আল-আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া, প্রকল্প ইনচার্জ সৈয়দ আবুল খায়ের, কবির হোসেন হাওলাদার, জেনারেল ম্যানেজার সোহানুর রহমান সুরুজ, এবং সার্ভিস সেল ইনচার্জ ও সাংবাদিক মোহাম্মদ নান্নু মৃধা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তারা একে অপরের সঙ্গে মতবিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। সমাপ্তিতে সকলে কোম্পানীর সার্বিক সাফল্য কামনায় শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ