• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

লোহাগড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৩ মে, ২০২৪

আনলিমিটেড নিউজঃ বজ্রপাতে নড়াইলের লোহাগড়া উপজেলার সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে।

মাঠে গরু চরাতে গিয়ে রোববার (১২ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় ওই পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও বজ্রপাতে মারা যায়।

এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় কাজ করতে গিয়ে এখনও বাড়ি আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ