• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস

লতিফ সিদ্দিকীসহ আটক ১৯

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মঞ্চ ৭১-এর আয়োজনকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এসময় অবরুদ্ধ লতিফ সিদ্দিকীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।

অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা আগে পৌঁছান। খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা অনুষ্ঠানস্থল ঘেরাও করে রাখেন। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের প্রবেশ ও অবস্থান ঠেকাতে অবরোধ গড়ে তোলেন।

এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা দেখা দেয়। ছাত্র-জনতার সঙ্গে যোগ দেয় স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

উত্তেজিত ছাত্র-জনতা লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের আটক করার অনুরোধ জানান।

এর আগে সংঘর্ষে যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ সাতজনকে আটকে রাখার অভিযোগ উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ