• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ মে, ২০২৪
লক্ষ্মীপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

আনলিমিটেড নিউজঃ লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পরে বেলা ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে বা শনিবার ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের পূর্ব পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা খালে নেমে সিএনজির ভেতরে দুটি মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাটি কখন ঘটেছে তাও বলা যাচ্ছে না। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাকে খাল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ