• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
খামেনির শেষ বিদায়ে শোক মিছিল বিশ্বমঞ্চকে বিদায় জানালেন রোনালদো তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিএনপি

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
লক্ষ্মীপুরে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিএনপি
লক্ষ্মীপুরে বন্যার্তদের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিএনপি

আনলিমিটেড জেলা ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নেতাকর্মীদের সাথে নিয়ে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় গিয়ে ঘরে ঘরে ও আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন।

এ্যানি বলেন, ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখ লাখ মানুষ ভুক্তভোগী। সেই বন্যার্তদের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ। মানুষের এমন অসহায়ত্ব আর কখনো দেখা যায়নি। বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণকালে সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সরকারি ত্রাণসামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ্যানি চৌধুরী আরও বলেন, দেশ গড়ার জন্য মানুষ আজ ঐক্যবদ্ধ। এ সময় বন্যার্তদের সহায়তায় সবাইকে পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম-সাধারণ সম্পাদক জিদান চৌধুরী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু, সদস্য সচিব বায়েজিদ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ