• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

রুমায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত

Un24admin
আপডেটঃ : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ বান্দরবানের রুমার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির এক সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। সোমবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

এদিকে, রোববার (২১ এপ্রিল) বিকেলে বান্দরবানের রুমা সদরে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে রুমা সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে কেএনএফের ৩ নারী সদস্যকে গ্রেফতার করেন।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমা উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় হামলা চালায় কেএনএফ। এ সময় তারা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রুমা ও থানচিতে ৮টি মামলা করা হয়। বর্তমানে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ