• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে: তৈমূর

Un24admin
আপডেটঃ : শনিবার, ৮ জুন, ২০২৪
রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে: তৈমূর
রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে: তৈমূর

আনলিমিটেড নিউজঃ রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে। আর একারণেই উন্নয়নের আড়ালে লুটতরাজের মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট ড. তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, রাজনীতি এখন আমলারা নিয়ন্ত্রণ করছে। আর এ কারণেই উন্নয়নের আড়ালে লুটতরাজের মহোৎসব চালিয়ে হাজার হাজার কোটি টাকা পাচার করছে দুর্নীতির মধ্য দিয়ে।

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুর্নীতি-দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে নতুনধারা নামের একটি সংগঠান।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা আহসান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরহাজান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, রাজনীতিক শাজাহান সিরাজ, মনোয়ারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাঘব-বোয়ালে পরিণত হয়েছে, যারা রাজনীতি ও আমলানীতিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে। ৮ লাখ কোটি টাকার বাজেট আমাদের কোনো উপকারে আসবে না, যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয়। আমরা চাই শিক্ষাবান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এই বাজেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ