• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানী আফতাবনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীতে এক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

রোববার (২৬ জানুয়ারি) রাতে আফতাবনগরে চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত অটোরিকশাচালকের নাম আব্দুস সালাম (৬৫)। তার বাড়ি শেরপুর জেলার সদর থানা এলাকায়।

নিহতের ভাতিজা মো. সুজন বলেন, আমার চাচা চার দিন আগে শেরপুর থেকে ঢাকায় আসেন। এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করেন। এর আগে তিনি শেরপুর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা খুইয়েছেন। এবার ছিনতাইকারীরা আমার চাচাকে হত্যা করে তার রিকশা নিয়ে পালিয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে বাড্ডা থানার আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা তার মাথায় গুরুতর আঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ