• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

Un24admin
আপডেটঃ : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।

দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিল মিলের শ্রমিক। সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সঙ্গে কোনো খারাপ লোহা বয়লারে দেওয়ার কারণে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তাঁরা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মানিকের শরীরের ৪০ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের চার থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। মানিককে ভর্তি এবং হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ