• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

Un24admin
আপডেটঃ : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ রাজধানীর খিলক্ষেতে রিজেন্সি হোটেলের নিচতলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

শুক্রবার সকালে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭)।

তাদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, সকালে খিলক্ষেতের রিজেন্সি হোটেলের নিচতলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। আহতরা সবাই ওই হোটেলের স্টাফ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, খিলক্ষেতের একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় দগ্ধ চারজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে মনসুরের শরীরের ২১ শতাংশ, আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহির ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে এবং তিনজন পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ