• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার শিক্ষকরা।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন। যা এখনও চলমান।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও তাদের কোনো ইবতেদায়ি মাদরাসা এখন পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। এ অবস্থায় দাবি মানা না হলে রাজপথ না ছাড়ারও হুঁশিয়ারি দেন তারা।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ