• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

‘রাজকুমার’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে রাজত্ব করছে

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঢাকাই সিনেমায় দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন শাকিব খান। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের রাজত্ব পুরোনো। তবে যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’ ও সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা সিনেপ্লেক্সেও রাজত্ব করে। এবার ঈদে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে রাজত্ব করছে।

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমা মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তাছাড়া এবারের ঈদে আরও ১০টি সিনেমা মুক্তি পেলেও সিঙ্গেল স্কিনে জায়গা করতে পারেনি সেগুলো। তবে মাল্টিপ্লেক্সে মিশুক মনির পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমা রাজকুমারের চেয়ে বেশি শো পেলেও ঈদের দিন যেতে না যেতেই এখানে শো বাড়ে ‘রাজকুমার’র। আগের শোগুলোর সঙ্গে সনি স্কয়ারে ১টি, বঙ্গবন্ধু জাদুঘরে ২টি এবং রাজশাহীতে বাড়ানো হয় ১টি শো। সব মিলিয়ে সিনেপ্লেক্সে ‘রাজকুমার’ সিনেমার মোট শো দাঁড়ায় ১৭টি।

দেশের সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘রাজকুমার’ কেমন যাচ্ছে সে খোঁজ নিতে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং অফিসার মেজবাহ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘‘রাজকুমার’ স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই ভালো যাচ্ছে। ভালো যাচ্ছে বলেই আমরা শো বাড়িয়েছি। এখন পর্যন্ত অগ্রিম টিকিটে বিক্রিতে ‘রাজকুমার’ সবচেয়ে এগিয়ে আছে।’’

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেন হিমেল আশরাফ। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এর আগে এই নির্মাতার ‘প্রিয়তমা’ ব্লকবাস্টার হিট করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ