• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

রমজানে হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রমজানে মাসে হাইকোর্টের কার্যক্রমের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয় রমজানে মাসে হাইকোর্টের বিচারকাজ শুরু হবে সকাল সাড়ে ১০টায় আর শেষ হবে বিকেল ৩টা ১৫ মিনিটে।

এদিকে, এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে উপ-সচিব মো. কামরুজ্জামান সই করেন।

এতে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও আধাস্বায়ত্তশাসিত অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রোজায় সকাল ৯টা থেকে সাড়ে ৩টা হবে অফিসের সময়সূচি। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

অন্যদিকে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রমজানে নতুন সূচিতে হবে ব্যাংক লেনদেন। রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল চারটা পর্যন্ত।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ