• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করলো সৌদি আরব

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করলো সৌদি আরব
রমজানে মসজিদে ইফতার নিষিদ্ধ করলো সৌদি আরব

আনলিমিটেড ডেস্ক নিউজঃ পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে সৌদির ইসলামিক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব সরকার বলেছে যে মসজিদের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্বেগের জন্য ইফতার প্রকল্পগুলো চালানো উচিত নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ইমাম ও মুয়াজ্জিনদের মসজিদের আঙ্গিনায় ইফতারের জন্য উপযুক্ত জায়গা খুঁজে নেওয়া উচিত। তবে এর জন্য কোনো অস্থায়ী কক্ষ বা তাঁবু তৈরি করা উচিত নয়।’

মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উচিত নয় রোজাদারদের ইফতার প্রকল্পের জন্য আর্থিক অনুদান সংগ্রহ করা।

নিষেধাজ্ঞার পাশাপাশি, মসজিদ চত্বরে ক্যামেরা ব্যবহার ও ফটোগ্রাফিও নিরুৎসাহিত করা হয়েছে এবং অনলাইন মিডিয়াসহ যেকোনো মিডিয়ায় এসব সম্প্রচার করতে মানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ