• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর বাস ভাড়া বাড়াল সরকার কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, পাস ১৪৯৪২ জন চার মাসেই চেলসি থেকে বিদায় রসেনিয়রের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট পাঁচ গুণ কমলো, জনপ্রতি নির্ধারণ ১৫০ টাকা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত আপনি একা: অমিতাভ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আনলিমিটেড ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার চেস্টারে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় সময় বুধবার সকালে গোলাগুলির এ ঘটনা ঘটে।

ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমার জানান, ডেলাওয়্যার কাউন্টির একটি লিনেন কোম্পানিতে এ গোলাগুলির ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারী ওই কোম্পানির একজন বর্তমান কর্মচারী। হঠাৎই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে কর্মস্থলে আসেন এবং সহকর্মীদের ওপর হামলা চালান।

জানা গেছে, এ ঘটনার পর বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই তাকে একটি ট্রাফিক স্টপেজ থেকে গ্রেফতার করা হয়। সন্দেহভাজনের গাড়ির ভেতর থেকে একটি বন্দুক পাওয়া গেছে। তবে এটিই হামলায় ব্যবহৃত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চেস্টারের মেয়র স্টেফান রুটস বলেন, সন্দেহভাজন হামলাকারী একজন অসন্তুষ্ট কর্মচারী, সে তার কর্মস্থলের একজন বর্তমান কর্মচারী। এই ঘটনা হৃদয়বিদারক, এটি দুঃখজনক, এটি বন্ধ করতে হবে।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় অন্তত ১৬৮টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ