• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তিন ব্যাংকের এমডির চুক্তি বাতিল মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নবায়ন প্রিমিয়াম সংগ্রহ উৎসব শুরু

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।- ফক্স নিউজ।

বুধবার বিশ্বের বেশিরভাগ দেশের মতো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন সকালে দেশটির লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন। কিন্তু বিকেলেই গোলাগুলির সাক্ষী হলো পেনসিলভানিয়ার মুসলিমরা।

ফক্স নিউজের প্রতিবেদন মতে, বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছেই এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলের পাশেই গিরার্ড মিট মার্কেট নামে একটি বাজার রয়েছে। আবদুল্লাহ লেগ নামে বাজারের মহাব্যবস্থাপক বলেন, তিনি তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, গোলাগুলির সাথে সাথে ২০ থেকে ৩০ জন শিশু তার দোকানে আশ্রয় নেয়।

আবদুল্লাহ লেগ জানান, পার্ক এলাকার কাছে গোলাগুলির ঘটনাস্থল থেকে কয়েকশ ফুট দূরেই তার দোকান। গুলির শব্দ শোনার পরই সবাই দৌড়াচ্ছিল। গোলাগুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কয়েকজনকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ