প্রেসবিজ্ঞপ্তিঃ ১৬ নভেম্বর ২০২৫ রবিবার দিনব্যাপী যশোর সার্ভিস সেন্টারের আয়োজনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মোঃ গোলাম মোস্তফা।
সভার সভাপতিত্ব করেন যশোর সার্ভিস সেন্টার ইনচার্জ জনাব মোঃ মনিরুজ্জামান
সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।