• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

যশোরে আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত ৫

Un24admin
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
যশোরে আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত ৫
যশোরে আজহারীর মাহফিলে পদদলিত হয়ে আহত ৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ যশোরে প্রখ্যাত ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। তিনি বলেন, তারা সবাই এখন শঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ